Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: vorer-kagoj লালমনিরহাটে শহীদ মিনার ভেঙে দিয়েছে জামাত-শিবির

লালমনিরহাটে শহীদ মিনার ভেঙে দিয়েছে জামাত-শিবির

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 
বেলাল হোসেন, লালমনিরহাট থেকে : লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ মিনার ভেঙে দিয়েছে স্বাধীনতা বিরোধী চক্র জামাত-শিবির। গত শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল একুশের ভোরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনগণ শহীদ মিনারে ফুল দিতে গিয়ে শহীদ মিনার ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিড়্গোভে ফেটে পড়েন। এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার মানুষ বিড়্গোভ মিছিল করে। মিছিলে ঘটনার জন্য জামাত-শিবিরকে দায়ী করে স্লোগান দেয়া হয় এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। এজন্য পুলিশ প্রসাশনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy