Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: vorer-kagoj কুষ্টিয়ায় ৭টি শক্তিশালী বোমাসহ গ্রেপ্তার দুই চরমপন্থী

কুষ্টিয়ায় ৭টি শক্তিশালী বোমাসহ গ্রেপ্তার দুই চরমপন্থী

E-mail Print PDF
User Rating: / 1
PoorBest 
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রাম থেকে গোয়েন্দা পুলিশ শনিবার দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ৭টি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের রহিম জোয়ার্দার (৪৫) ও কাটদহ গ্রামের মনিরুল ইসলাম (৪৮)। পুলিশের দাবি, তারা চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় বোমারু সদস্য। গতকাল রোববার বেলা ১১টার দিকে কুষ্টিয়া পুলিশ লাইনে এক প্রেসব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে ও রাতে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহ গ্রামের মনিরুল ইসলামের বাড়িতে তারা অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর রাতে রহিমকে আটক করলে তাদের দেয়া তথ্য অনুযায়ী রহিমের বাড়ির গোয়াল ঘরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৭টি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেন, গ্রেপ্তারকৃত মনিরুল চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের শীর্ষনেতা শাহিনের নিকটাত্মীয়। এলাকার মানুষের কাছে বিভিন্ন সময়ে দাবিকৃত চাঁদার টাকা আদায়ের জন্য সমপ্রতি এসব বোমা তৈরি করা হচ্ছিল বলে তারা পুলিশকে জানায়।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy