চট্টগ্রাম অফিস : একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি করে আবারো আলোচিত হলেন সংসদ সদস্য এমএ লতিফ। এর আগেও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরাসহ আরো কয়েকজন পুলিশ সদস্য তার হাতে লাঞ্ছিত হন।
প্রত্যড়্গদর্শীরা জানান, একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম চেম্বার সভাপতি রাত সাড়ে ১২টার দিকে তার দলীয় অনুসারীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। সবাই যে পথ দিয়ে শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন লতিফ সেদিকে না গিয়ে অন্য পথে ঢোকেন শহীদ মিনারে।
ফুল দেয়ার পর শহীদ মিনারে দায়িত্বরত পুলিশ সদস্যরা লতিফের সঙ্গে আসা কর্মীদের সরিয়ে দিতে গেলে সংসদ সদস্য পুলিশের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন। এক পর্যায়ে সার্জেন্ট হাফিজের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় হৈ চৈ দেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনার ব্যাপারে সংসদ সদস্য লতিফ বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে পুলিশ সার্জেন্ট হাফিজ কোন মন্তব্য করতে রাজি হননি।
ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার হেলাল উদ্দিন বলেন, ভিড়ের মধ্যে কি ঘটেছে বুঝতে পারিনি। হয়তো এটা ভুল বোঝাবুঝি।
উলেস্নখ্য একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি মেয়র মহিউদ্দিন ও সংসদ সদস্য লতিফসহ কয়েকজনের জুতা পড়ে ফুল দেয়াকে অনেকে শহীদ মিনারকে অবমাননা করা হয়েছে বলে মন্তব্য করেন।