Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: shomokal শহীদ মিনারে সংঘর্ষ : নিহত ২

শহীদ মিনারে সংঘর্ষ : নিহত ২

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 
সমকাল ডেস্ক একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়াসহ অন্যান্য কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাংচুর ও অগি্নসংযোগের ঘটনা ঘটেছে। এতে দু'জন নিহত এবং কমপক্ষে ৮৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে একজন এবং পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বিদ্রোহী গ্রুপের হামলায় আরেকজন নিহত হন। এছাড়া গাইবান্ধা, লক্ষ্মীপুর, ফেনী, ভোলা, লালমনিরহাট, চাঁদপুর, রংপুর, সিরাজগঞ্জ ও বরগুনায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সমকাল প্রতিনিধিদের পাঠানো খবর : নোয়াখালী : শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া বাজারে একুশের প্রথম প্রহরে ফুল দিতে জড়ো হওয়ার পর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিহত হন শাহ আলম (৪২) নামে এক হোটেল ব্যবসায়ী। এ সময় অন্তত ১০টি দোকান ভাংচুর, একটি দোকান লুটপাট ও একটি দোকানে অগি্নসংযোগ করা হয়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত হন কমপক্ষে ১০ জন। এদিকে শাহ আলমের মৃত্যুর পর তাকে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় পক্ষই নিজেদের কর্মী বলে দাবি করে। গতকাল রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে শাহ আলমের লাশ গ্রামের বাড়ি আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁওয়ে পেঁৗছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে দোকানপাট ভাংচুর ও ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সকাল থেকেই দোকানপাট বন্ধ ছিল এবং বিকেলে ব্যবসায়ীদের উদ্যোগে আমিশাপাড়া মধ্যবাজারে প্রতিবাদ সমাবেশ হয়। এ নিয়ে আমিশাপাড়া বাজারে উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (গতকাল বিকেল ৫টা) এ নিয়ে কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেফতার করা যায়নি। সন্ধ্যার পর শাহ আলমের জানাজা হয়। জানা গেছে, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মাঝখানে পড়ে হামলার শিকার হন বাজারের হোটেল ব্যবসায়ী শাহ আলম। আশঙ্কাজনক অবস্থায় সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় শহীদ মিনারে একুশের শ্রদ্ধাঞ্জলির ব্যানার টানানোকে কেন্দ্র করে শনিবার দুপুরে ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের হামলায় উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক এহসান হাওলাদারসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা সুমন মিয়া গতকাল রোববার রাজধানীর শ্যামলীর ট্রমা ক্লিনিকে মারা যান। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা দফায় দফায় মিছিল করে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। জানা গেছে, নবগঠিত উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ওই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ওই হামলায় এলাকার বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীরাও জড়িত ছিল। পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, এ ঘটনায় যে-ই জড়িত হোক, তিনি দোষীদের শাস্তির দাবি জানান। গাইবান্ধা/গোবিন্দগঞ্জ : একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে আগে ফুল দেওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে এক সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২১ জন আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাদের সমর্থকরা প্রথমে কথাকাটাকাটি এবং পরে লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের এসআই মিজান, এএসআই মিজানুর রহমান, কনস্টেবল বুদ্ধ লাল অধিকারীসহ উভয় পক্ষের ২১ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে সংসদ সদস্য সমর্থক লাইজু (২৮) ও উপজেলা চেয়ারম্যান সমর্থক শাহীনকে (৩৫) গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফরিদগঞ্জ (চাঁদপুর) : মহান একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে এসে উপজেলা বিএনপির দু'পক্ষের মধ্যে মারামারি এবং ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে স্থানীয় এমপি লায়ন হারুনুর রশিদ সমর্থিত গ্রুপের প্রায় ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটোয়ারীর নেতৃত্বে উপজেলা বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে আসেন। এ সময় সেখানে ওত পেতে থাকা উপজেলা বিএনপির বিদ্রোহী গ্রুপ হিসেবে পরিচিত পৌর প্রশাসক এবং সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জিল হোসেনের সমর্থকরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শহীদ মিনারে অর্পণ করার জন্য আনা পুষ্পমাল্যটি ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাঠিচার্জ করে দু'পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রংপুর : জেলার পীরগাছা উপজেলার পাওটানা বাজারে গতকাল রোববার মুক্তিযোদ্ধা চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ বাদল ও মতিয়ার গ্রুপ পৃথকভাবে আলোচনা সভার ডাক দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। দুপুরে ছাওলা ইউপি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বাদল গ্রুপের সঙ্গে ওই ইউপির আওয়ামী লীগের সেক্রেটারি মতিয়ার গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এতে ছাওলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রশিদ, মতিয়ার রহমান, রঞ্জিত কুমার, রেজাউল হক, দীপু, সামছুল, ছামাদসহ ১০ আহত হয়। এদের মধ্যে ৪ জনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর : জেলার কমলনগর উপজেলায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ উভয় দলের ছয়জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের ফুল দেওয়ার পর বিএনপির নেতাকর্মীরা ফুল দিতে গেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় দলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল অদুদ হাওলাদার, ছাত্রদল নেতা মামুন, আজাদ, ছাত্রলীগ নেতা রাসেল, মিরণ ও হিরণ আহত হন। হাতিয়া (নোয়াখালী) : বিনা উস্কানিতে স্থানীয় বুড়িরচর ও তমরদ্দি ইউনিয়নে পুষ্পমাল্য শেষে পৃথক হামলায় ৮ জন আহত হন। তারা হলেন_ বুড়িরচর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ নোমান ছিদ্দিক (৪২), বিএনপি নেতা আজাদ হোসেন (৬০), তমরদ্দি ইউনিয়ন শ্রমিক দলের মোয়াজ্জম হোসেন (৫৩), আবদুল হাসেম (৩৫), খোকন (৩০), আজাদ (৪০) ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ উদ্দিনকে (৩০) বেদম মারধর করে নগদ ১ লাখ টাকা ও মোবাইল সেট নিয়ে যায় স্থানীয় আওয়ামী লীগ সন্ত্রাসীরা। যুবদল নেতা নোমানের অবস্থা আশঙ্কাজনক বলে দলীয় সূত্রে জানা যায়। ফেনী : সোনাগাজী ও দাগনভূঞায় ফুল দিতে গেলে বিএনপি কর্মীদের ওপর হামলা হয়েছে। প্রথম প্রহরে সোনাগাজী শহীদ মিনারে ফুল দিতে গেলে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে একদল যুবলীগ-ছাত্রলীগ কর্মী জুতা নিক্ষেপ করে। অল্পের জন্য স্থানীয় এমপি রক্ষা পান। এতে ৪-৫ জন বিএনপি কর্মী আহত হন। দাগনভূঞা শহীদ মিনারে রাত ১২টার দিকে বিএনপি সভাপতি আকবর হোসেনের নেতৃত্বে একটি মিছিল শহীদ মিনারে পেঁৗছলে একদল যুবলীগ-ছাত্রলীগ কর্মী তাদের ওপর হামলা চালায়। জেলা বিএনপি নেতা জিয়াউদ্দিন মিস্টার জানান, প্রশাসনের সামনেই প্রকাশ্যে হামলা করা হয়েছে। বরগুনা : শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে বরগুনা সদর উপজেলার আমতলী সোনারবাংলা গ্রামে আবদুর রাজ্জাকের ষষ্ঠ শ্রেণীতে পড়ূয়া ছেলে সুমনকে কুপিয়ে আহত করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ : শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে বাড়ি ফেরার পথে শনিবার রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌর কাউন্সিলর বিএনপি সমর্থক আতাব আলী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। লালমনিরহাট : শনিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট উচ্চ বিদালয়ের শহীদ মিনার ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা রাতে চুপিসারে ওই বিদ্যালয়ের দেয়াল টপকে সেখানে প্রবেশ করে শহীদ মিনারটির দুটি স্তম্ভ সম্পূর্ণ ভেঙে ফেলে। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজা মিয়া ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ভোলা : ভোলার ধনিয়া সিনিয়র মাদ্রাসায় নির্মিত অস্থায়ী শহীদ মিনার ও শহরের চরনোয়াবাদ এলাকায় রাতে একুশের গানের সাউন্ড বক্স ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রকে আটক করেছে।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy