রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।
এর আগে গত শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও আওয়ামী লীগকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
গতকালের আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আপনি (শেখ হাসিনার) এবং আপনার দল এখনো অতীত থেকে কোনো শিক্ষা নিতে পারেননি। এখনো সময় আছে বিএনপিকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেকে এবং নিজের দলকে শিক্ষা দেওয়ার। তা না পারলে ভবিষ্যতে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।’ তিনি বলেন, শেখ মুজিবুর রহমান একদলীয় শাসনব্যবস্থা চালু করেছিলেন। জনগণ তখন আওয়ামী লীগকে শিক্ষা দিয়েছিল। বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে ভয় পায়। এ জন্য বোকার মতো তারা জিয়ার নাম মুছে ফেলার বৃথা চেষ্টা করছে।
সভার সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী বিরোধী দলকে নাম পরিবর্তনের শিক্ষা দিয়েছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর দেওয়া শিক্ষা অনুযায়ী একই কাজ করবে।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধানের শীষে রক্ত জমেছে। স্বাধীনতা সূর্যের চারপাশে কালো মেঘ জমেছে। শকুনেরা বাংলার আকাশে ডানা মেলেছে। তাই এখন একুশের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান, সাংবাদিক সাদেক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।
Set as favorite
Bookmark
Email this
Hits: 238
Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
| < Prev | Next > |
|---|
প্রধানমন্ত্রীর ‘শিক্ষা’ কাজে লাগাবে বিএনপি

