খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে বাংলা ভাষা ব্যবহার না করায় গত ২৩ বছরে কাউকে কোনো সাজার মুখোমুখি হতে হয়নি। যদিও বাংলা ভাষা প্রচলন আইনের (২) ৩ (১) উপধারায় বলা আছে, কোনো কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় আবেদন বা আপিল করেন, তাহলে তা বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। ৩ ধারায় বলা আছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করেন, তাহলে উক্ত কর্মের জন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন বলে গণ্য হবে এবং তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি।
প্রসঙ্গত, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার আগ পর্যন্ত সময়ে তাঁদের জন্য বিশেষ করে নিম্ন আদালতের জন্য সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধি প্রযোজ্য ছিল।
বাংলা ভাষা প্রচলন করার ক্ষেত্রে সংবিধান ও আইনের ৩ ধারার আইনি বাধ্যবাধকতা থাকলেও আদালত এই বাধ্যবাধকতার বাইরে রয়েছেন। কারণ এই প্রশ্নে ১৫টি সিভিল রিভিশন আবেদনপত্রের নিষ্পত্তিকালে ১৯৯১ সালের ৮ নভেম্বর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ একটি রায় দেন। ওই রায়ে দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারার ১ উপধারা মতে, আদালতে ইংরেজির ব্যবহার অর্থাত্ রায়, আরজি, সওয়াল-জবাব ইত্যাদি লেখা হলে তা আইনবিরুদ্ধ হবে না বলে উল্লেখ করা হয়। বাংলা ভাষা প্রচলন আইন প্রণীত হওয়ার আগে আদালতে যেমন ইংরেজি ভাষায় আরজি, সওয়াল-জবাব, দরখাস্ত, রায় লিখিত হচ্ছিল; তেমনটি চলতে পারে।
ওই একই রায়ে ভাষার ব্যবহার তিনটি অংশে ভাগ করা হয়—রাষ্ট্রভাষা, সরকারের ভাষা ও আদালতের ভাষা। রাষ্ট্রভাষার অর্থ, যে ভাষা রাষ্ট্রের সব কাজে ব্যবহূত হয়। সরকারের ভাষা হলো নির্বাহী কার্যক্রমে ব্যবহূত ভাষা এবং আদালতের ভাষা বিচারিক কার্যক্রমে ব্যবহূত হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিচারপতি গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, সংবিধানের ৩ অনুচ্ছেদের অধীনে প্রণীত সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইনের উদ্দেশ্য হচ্ছে বাংলাকে রাষ্ট্রভাষা করা। কিন্তু বাংলা ভাষা প্রচলন আইনের ৩ ধারা বলবত্ করা হলেও এখনো দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারা সংশোধন করা হয়নি। ফলে আদালতে বাংলার ব্যবহার বাধ্যতামূলক করা যাচ্ছে না।
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেওয়ানি কার্যবিধির ১৩৭ ধারার প্রয়োজনীয় সংশোধন দরকার হলে তা করা হবে। সংবিধান অনুযায়ী আদালতে বাংলা ব্যবহারের ক্ষেত্রে ওই কার্যবিধি বাধা হতে পারে না।
বন্দরে চালের জাহাজ, মিয়ানমার পাকিস্তান থেকে আরও আসছে
Set as favorite
Bookmark
Email this
Hits: 228
Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
| < Prev | Next > |
|---|
দেওয়ানি বিধির কারণে আদালতে বাংলার ব্যবহার হচ্ছে না

