গত বুধবার রাতে মীজানুর রহমানের নির্দেশে শতাধিক পুলিশ আর অর্ধশত শ্রমিক গোপালগঞ্জ ও বাগেরহাটের সীমান্ত গ্রাম চরগোবরায় ঢুকে পড়ে। সীমানা নির্ধারণের ঘোষণা দিয়ে তারা গ্রামবাসীর জমির ফসল কেটে নিয়ে যায়। তারা জমির মাটি কেটে সীমানার নামে আইল তৈরির চেষ্টা করে। জমিতে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মালিকানা দাবি করে সাইনবোর্ড টাঙানো হয়। এসব কাজে বাধা দিতে গিয়ে নাজেহাল হন ওই গ্রামের একাধিক নারী-পুরুষ। প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রশাসনের নির্দেশে গত দুই দিনে সেই সব পুলিশ প্রত্যাহারসহ টাঙানো সাইনবোর্ড অপসারণ করা হয়।
Set as favorite
Bookmark
Email this
Hits: 234
Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
| < Prev | Next > |
|---|
বাগেরহাটের সেই পুলিশ সুপার প্রত্যাহার

