রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাঁরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পালা। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মন্ত্রিপরিষদের সদস্যরা, কূটনীতিকেরা, তিন বাহিনীর প্রধানেরাসহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। এরপর আরও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ, বিএনপি, সেক্টর কমান্ডারস ফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা।
Set as favorite
Bookmark
Email this
Hits: 223
Comments (0)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.
| < Prev | Next > |
|---|
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধা

