Bangla Blog

Tuesday
Sep 07th
Home jugantor বগুড়ায় আ’লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া এমপির গাড়িতে ইটপাটকেল

বগুড়ায় আ’লীগের দুই গ্রুপে ধাওয়া-পাল্টাধাওয়া এমপির গাড়িতে ইটপাটকেল

User Rating: / 0
PoorBest 
একুশের প্রথম প্রহরে বগুড়ার শিবগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংরক্ষিত আসনের এমপির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা প্রহূত হয়েছেন। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি অ্যাডভোকেট শওকত আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা চৌধুরীকে সঙ্গে নিয়ে উপজেলা চত্বরে শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ করতে যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আযিযুল হককে এমপির আগমনের খবর না জানানোর কারণে তার সর্মথকরা ক্ষুব্ধ হয়ে উপজেলা চত্বরে যান। এ সময় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে এমপি দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে সাধারণ সম্পাদকের সর্মথকরা গাড়িতে থাকা শিবগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিটন চৌধুরীকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে মারধর শুরু করে। এ সময় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম লিটন চৌধুরীকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। এমপি শত্তকত আরা বেগম দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় বিক্ষুব্ধরা তার গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বন্দ্ব এবং এমপির গাড়িতে লিটন চৌধুরী থাকায় অপ্রীতিকার ঘটনা ঘটেছে। তবে এমপির গাড়ির কোন ক্ষতি হয়নি।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy
 

ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীর ‘শিক্ষা’ কাজে লাগাবে বিএনপি— প্রধান বিরোধী দলের এই মনোভাব সমর্থন করেন কি?

কিবোর্ড নির্বাচন করুন

ইনস্ক্রিপ্ট
ইউনিজয়
প্রভাত
ফনেটিক
ফনেটিক ইন্ট.
English

ব্যাবহারিক লগইন ফর্ম

কে অনলাইনে আছেন

আমাদের এখন 4 জন অতিথি অনলাইনে আছেন