Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: jugantor বাংলা ডোমেইন চালুর জন্য আইকানে আবেদন জানালেন প্রধানমন্ত্রী

বাংলা ডোমেইন চালুর জন্য আইকানে আবেদন জানালেন প্রধানমন্ত্রী

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 
যুগান্তর ডেস্ক ‘ডট বাংলা’ ডোমেইন নাম ব্যবহার করে বাংলায় ওয়েব ঠিকানা খোলার জন্য ইন্টারনেট কর্পোরেশন ফর এসাইন্ড নেইম এন্ড নাম্বারসের (আইকান) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় তার সরকারি বাসভবন যমুনা থেকে ইন্টারনেটের মাধ্যমে আইকানের কাছে আনুষ্ঠানিক আবেদন করেন। এতে তিনি বাংলাদেশের কান্ট্রি কোড হিসেবে ‘ডট বাংলা’ ব্যবহারের আবেদন জানান। আইকান ইন্টারনেটে ডোমেইন নাম তালিকাভুক্তির প্রতিষ্ঠান। বিশ্বজুড়ে ৩০ কোটিরও বেশি লোক বাংলায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশের প্রায় ১৬ কোটি লোকের মাতৃভাষা বাংলা। আইকান বাংলাদেশের আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করলে এখন থেকে বাংলাভাষী মানুষ বাংলাতেই ডোমেইন নাম ব্যবহার করে ওয়েব উন্নয়ন ও ব্যবহার করতে পারবে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে ছয় থেকে নয় মাস সময় লাগবে। সন্ধ্যায় এ আবেদন প্রেরণের সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy