Sunday, Feb 05th

Last update11:25:54 AM GMT

You are here: jugantor শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ২ : আহত দেড়শতাধিক

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ২ : আহত দেড়শতাধিক

E-mail Print PDF
User Rating: / 0
PoorBest 
যুগান্তর ডেস্ক একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে দু’জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর- বেগমগঞ্জ (নোয়াখালী) : শনিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে মহান ২১ ফেব্রুয়ারির রাতে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে আওয়ামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির এক সমর্থক নিহত ও ৩০ জন আহত হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় একটি হোন্ডাসহ ১২টি দোকানে। জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া পূর্ব বাজারে বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দেয়ার প্রস্তুতি নেয়ার সময় উত্তর বাজার থেকে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপি সমর্থক রাতুল ফার্মেসি, মতিন স্টোর, শখ ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাংচুর শুরু করলে স্থানীয় হাফিজিয়া হোটেলের মালিক শাহ আলম (৪২) তার দোকান ভাংচুরের সময় বাধা দিলে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে ও কাচের বোতল দিয়ে আঘাত করে ফেলে যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এলে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে ধাওয়া করলে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ পিছু হটতে থাকে। এ সময় আশংকাজনক অবস্থায় শাহ আলমকে প্রথমে বজরা স্থাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে জসিম, দেলোয়ার, মানুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চাটখিলে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বিএনপি হামলার জন্য আওয়ামী লীগ ক্যাডারদের দায়ী করেছে। ভাণ্ডারিয়া : ভাণ্ডারিয়া উপজেলা শহীদ মিনারে একুশের শ্রদ্ধাঞ্জলি সংবলিত ব্যানার টানানোকে কেন্দ করে শনিবার দুপুরে ছাত্রলীগের অপর গ্রুপের হামলায় উপজেলা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক ও ভাণ্ডারিয়া উপজেলা যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগ নেতা সুমন মিয়া রোববার সকালে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি ক্লিনিকে মারা যায়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভাণ্ডারিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভকারীরা দফায় দফায় মিছিল করে স্থানীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, ওয়ার্কার্স পার্টি নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, আওয়ামী লীগ নেতা মোঃ লিয়াকত হোসেন তালুকদার। সমাবেশে বক্তারা কথিত ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী এবং এর মদদদাতাদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফেনী : সোনাগাজীতে যুবলীগ ক্যাডারদের হাতে ফেনী-৩ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ ২০ বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন। সন্ত্রাসীরা সংসদ সদস্যসহ স্থানীয় বিএপির ফুলের তোড়াগুলো পদদলিত করে লণ্ডভণ্ড করে দিয়েছে। জানা গেছে, শনিবার রাত ১২টা ১ মিনিটে স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন সোনাগাজী কেন্দ ীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করতে গেলে থানা যুবলীগের আহ্বায়ক নুরুল আবছার (লাছা আবছার) ও কোর্ট খোকন, আবদুল হালিম, জামাই ফকির, আবদুর রহিম ও মামুন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল নোমান, সংসদ সদস্যকে রক্ষা করে পুষ্পমাল্যদানে সহযোগিতা করেন। একই সময় স্থানীয় বিএনপির সভাপতি পৌর চেয়ারম্যান জামাল উদ্দিন ছেন্টু ও যুবলীগ নেতা ইউএস দুলাল, ভিপি দুলাল, মামুন, আজিজুল হকসহ বিভিন্ন নেতাকর্মী পুষ্পমাল্য দিতে এলে ওই যুবলীগ ক্যাডারদের হামলায় ২০ জন আহত হয়। রাজবাড়ী : জেলার পাংশা উপজেলার মাজবাড়ী জাহানারা বেগম কলেজে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ করে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ভাংচুরসহ ১০ জন আহত হয়েছে। জানা গেছে, শনিবার রাত ১২টা ১ মিনিটে কলেজে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের সময় ছাত্রলীগ ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রোববার সকাল ৯টার দিকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হলে আতিকুল গ্রুপের পুলন, ইসমাইল ও বিপ্লবসহ রহিম গ্রুপের কর্মীদের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ হামলা করে রহিম, সেতুসহ কমপক্ষে ১০ জনকে আহত করে। গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের ২১ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ শহীদ মিনারে ফুল দেয়ার সময় তাদের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে তাদের সমর্থকরা লাঠিসোটা এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে ধাওয়া-পাল্টাধাওয়ায় গোটা উপজেলা সদর রণক্ষেত্রে পরিণত হয়। ফলে রংপুর-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ থাকে। সংঘর্ষে পুলিশের এসআই মিজান, এএসআই মিজানুর রহমান, কনস্টেবল বুদ্ধ লাল অধিকারীসহ উভয় পক্ষের ২১ জন নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে লাইজু (২৮) ও শাহীনকে (৩৫) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। সিরাজগঞ্জ : শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে বেলকুচি পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে বেলকুচি উপজেলার কেন্দ ীয় শহীদ মিনারে পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসকসহ সব কমিশনার শ্রদ্ধাঞ্জলি দিয়ে বাড়ি ফেরার সময় শহীদ মিনারের ২০০ গজ পূর্বে এলেই পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার মোঃ আতাব আলী প্রামাণিককে প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলাপাতাড়ি কিল, ঘুষি ও রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে আশংকাজনক অবস্থায় বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া : আগৈলঝাড়ায় কেন্দ ীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির মিছিলে ইটপাটকেল নিক্ষেপে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে বিএনপির একাংশের অভিযোগ পাওয়া গেছে। তবে বিএনপির সাধারণ সম্পাদক হামলা ও আহত হওয়ার ঘটনা অস্বীকার করেছেন। ছাত্রলীগ সভাপতি বলেন, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে ঘটনা ঘটতে পারে। বরিশাল জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ বখতিয়ার, উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির হোসেন তালুকদার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু সাংবাদিকদের জানান, শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ছাত্রলীগ নামধারী কতিপয় উশৃংখল যুবক বিএনপি ধর স্লোগান দিয়ে তাদের মিছিলে ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কার্তিক বেপারী, যুবদলের মামুন সরদার, ছাত্রদলের রিপন বেপারী, রফিকুল সরদার, সৈয়দ মিঠু, সাগর হাওলাদার, টগর ফকির, লাবলু হাওলাদার, পলাশ পাইক ও সজল সরদার আহত হয়।মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপির দলীয় সন্ত্রাসীর বাধার মুখে প্রভাতফেরিসহ সব কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় দলীয় ক্যাডাররা ওই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনকেও লাঞ্ছিত করেন। জানা গেছে, মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনের নেতৃত্বে স্কুলের শিক্ষকমণ্ডলী ছাত্রছাত্রী নিয়ে সকাল ৮টায় মিরুখালী ইউনিয়ন বাজারে পরিভ্রমণকালে স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য ছগির ও নাছিরের নেতৃত্বে ৫-৬ জনের একটি ক্যাডার বাহিনী প্রথমে র‌্যালিতে বাধা প্রদান করে প্রধান শিক্ষক জুতা পড়ে র‌্যালিতে অংশ নেয়ায় অকথ্য ভাষায় গালাগাল করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। শরীয়তপুর : শরীয়তপুর কেন্দ ীয় শহীদ মিনারে আগে ফুল দেয়াকে কেন্দ করে উপস্থাপকসহ শিল্পীদের লাঞ্ছিত ও বাদ্যযন্ত্র ভাংচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুর শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার রাত ১১টা ৫০ মিনিটে শরীয়তপুর কেন্দ ীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত উপস্থাপক শহীদ মিরাজ সিকদার কলেজের প্রভাষক পলাশ রাউত পুষ্পার্ঘ্য অর্পণের জন্য অপেক্ষমাণ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পর্যায়ক্রমে ঘোষণা করতে থাকে। এ সময় যুবলীগ নামধারী নেতাকর্মীরা আওয়ামী লীগ, এর অঙ্গ সংগঠন ও মুক্তিযোদ্ধাদের নাম যথাযথভাবে ঘোষণা না করার অভিযোগে যুবলীগ নামধারী কর্মীরা ক্ষুব্ধ হয়ে ঘোষকের ওপর চড়াও হয়। তারা ঘোষক পলাশ রাউতকে লাঞ্ছিত করে মাইকের মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় উত্তেজিত যুবলীগ নামধারী নেতাকর্মীদের হাতে শরীয়তপুর শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মিজানুর রহমান, তালযন্ত্র প্রশিক্ষক সঞ্চয় কুমার দে, সঙ্গীত প্রশিক্ষক এসএম আলমগীর বাহার, এমএলএসএস মাসুদ শেখ লাঞ্ছিত হয়। উত্তেজিত কর্মীরা শরীয়তপুর শিল্পকলা একাডেমীর হারমোনিয়াম ও তবলা ভাংচুর করে। দুমকি : পটুয়াখালীর দুমকিতে একুশের অনুষ্ঠান আয়োজনে উপজেলা চেয়ারম্যান-ইউএনও’র দ্বন্দ্বের জের ধরে উপজেলা ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন ও ইউএনওর বাসভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুমকি থানায় অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের আয়োজক কে হবে এ নিয়ে দুমকির উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশীদ হাওলাদার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হালিমের দ্বন্দ্বের জের ধরে শনিবার রাতে উপজেলা কমপ্লেক্স চত্বরে ইউএনও আবদুল হালিমের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। একই সময় চেয়ারম্যান সমর্থকরা ইউএনওর বাসভবনে সন্ত্রাসী হামলা ও অশ্লীল ভাষায় গালাগাল দেয়। বিক্ষোভকারীরা ইউএনও রাজাকার, এই মুহূর্তে দুমকি ছাড়সহ নানা অশ্লীল স্লোগান দিয়ে বাসার সামনে তালাবদ্ধ কলাপসিবল গেটে লাথি মারে। এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ফুল দেয়াকে কেন্দ করে আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে সংঘর্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ উভয় দলের ছয়জন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা কেন্দ ীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের ফুল দেয়ার পর বিএনপির নেতাকর্মীরা ফুল দিতে গেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাধা দেন। এতে উভয় দলের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল অদুদ হাওলাদার, ছাত্রদল নেতা মামুন, আজাদ, ছাত্রলীগ নেতা রাসেল, মিরন ও হিরন আহত হয়। কুমিল্লা (উত্তর) : জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল আবদুল করিম উচ্চবিদ্যালয় এবং দেবিদ্বার উপজেলার মোহনপুরে বিএনপি আয়োজিত অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এর মধ্যে মুরাদনগরের ওই স্কুলে অনুষ্ঠান চলাকালীন এক যুবলীগ নেতা কর্তৃক এক স্কুলছাত্র লাঞ্ছিত হওয়ার পর বিক্ষুব্ধ ছাত্ররা অনুষ্ঠান বর্জন করে ওই প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। অপর ঘটনায় দেবিদ্বারের মোহনপুরে ছাত্রলীগ নেতাদের বাধার মুখে পণ্ড হয়ে যায় বিএনপি আয়োজিত একুশের অনুষ্ঠান। কোন সন্ত্রাসী নয়, খোদ একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশেই এবার কুমিল্লা জেলার তিতাস উপজেলায় একটি শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ প্রধান শিক্ষককে আটক করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। এতে ওই এলাকার জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। লালমনিরহাট : সংঘবদ্ধ দুর্বৃত্তরা শনিবার রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটির একাংশ ভেঙে দিয়েছে। সকালে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় লোকজন ভেঙে দেয়া শহীদ মিনারটি রশি দিয়ে কোনভাবে বেঁধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এদিকে এ ঘটনাটি যুদ্ধাপরাধী জামায়াত-শিবির ঘটিয়েছে বলে অভিযোগ আওয়ামী লীগের। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়ে রোববার সকালে স্থানীয় আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ কুলাঘাট স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ফরিদগঞ্জ : ফরিদগঞ্জ উপজেলা সদরে কেন্দ ীয় শহীদ মিনারে ফুল দিতে এসে উপজেলা বিএনপির দু’পক্ষের মধ্যে মারামারি এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে স্থানীয় এমপি লায়ন হারুনুর রশিদ সমর্থিত গ্রুপের প্রায় ১০ জন আহত হয়েছে। অন্যদিকে রোববার সকালে উপজেলার চান্দ া এলাকার স্কুল চত্বরের শহীদ মিনারে আগে ফুল দেয়াকে কেন্দ করে বিএনপি ও আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। রংপুর অফিস : রোববার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা বাজারে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠানকে কেন্দ করে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান একুশে ফ্রেরুয়ারি উপলক্ষে পাওটানা বাজারের বাসস্ট্যান্ডের কাছে মুক্তিযোদ্ধা চত্বরে আওয়ামী লীগ পাওটানা ইউনিয়ন কমিটি আলোচনা সভার আয়োজন করে। এ আলোচনা সভায় কে সভাপতিত্ব করবেন এবং কে বক্তব্য রাখবেন এ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ বাকবিতণ্ডা ও হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় মতিয়ার রহমানের গ্রুপের আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সভা মঞ্চের দিকে এগোতে থাকে। একই সময় প্রতিপক্ষ হাবিবুর রহমানের পক্ষের দলীয় নেতাকর্মীরা পাল্টা লাঠিসোটা নিয়ে মঞ্চ দখল করতে যায়। ওই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘাতে ১০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হন। বিয়ানীবাজার বিয়ানীবাজারে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের সময় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সরকারদলীয় ছাত্র সংগঠনের মধ্যে এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, বিয়ানীবাজার সরকারি কলেজ শহীদ মিনারে শনিবার রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণের কাজ শুরু হয়। এক এক করে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণের পর ঘোষণা মঞ্চ থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য ছাত্রলীগের ডাক এলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের নেতৃত্বে নেতাকর্মীরা ফুল দিতে সামনে অগ্রসর হলে পেছন দিক থেকে ছাত্রলীগের অপর একটি গ্রুপ সামনে যাওয়ার চেষ্টা করে। এতে দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ : নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট কলেজ কেন্দ ীয় শহীদ মিনারে মহান ভাষা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির পুষ্পমাল্য অর্পণকালে আওয়ামী লীগের কর্মীরা হামলা করে পুষ্পমাল্য ছিনিয়ে নিয়ে গেছে। এতে বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল আজাদ লিটন (৩৩), দুলাল (৩৫), সেলিম (২৩), নুরউদ্দিন (২৪)। মাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার লুন্দি ও মুছারকান্দি দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৬ জন আহত ও ৪টি বসতবাড়ি ও একটি শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পুলিশের এক সদস্যও আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্যকেন্দে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি মশিউর রহমান জানান, মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দি ও মুছারকান্দি পাশাপাশি দুটি গ্রাম। বিভিন্ন বিষয় নিয়ে এই দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সকালে লুন্দি মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রভাতফেরিতে অংশগ্রহণ করে। এ সময় পাশের মুছারকান্দি গ্রামের বিপ্লবের নেতৃত্বে কয়েকজন যুবক প্রভাতফেরিতে হামলা চালিয়ে বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাসেল মোল্লাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্কুলের ছাত্র লুন্দি গ্রামের হারুন খন্দকার ও শহিদুল হাওলাদারও আহত হয়। ঘটনার সময় লুন্দি মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার খবর জানতে পেরে লুন্দি গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুছারকান্দি গ্রামে হামলা চালায়। তারা মুছাকান্দি গ্রামের আবদুল করিম ফকির, ছামাদ বেপারি, নূর মোহাম্মদ ও হাসান বেপারির ৪টি ঘর ভাংচুর করে। এ সময় আহত হয় শাহানুর বেগম (৩৭), বেল্লাল হাওলাদার (৬৫), আলেয়া বেগম (৩০)। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজৈর থানা পুলিশের একজন কনস্টেবলের মাথায় ইটের আঘাত লাগে।
Comments (0)Add Comment

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy